বাংলাদেশের একমাত্র ভ্রমণ ভিত্তিক ব্যতিক্রমী ওয়েবসাইট

কোথায় যাবেন, কিভাবে যাবেন, ভাড়া কত, কি কি পরিবহন আছে, এক নজরে সবকিছু জানতে চোখ রাখুন ইজিট্যুরবিডিতে

Best Tour Site In Bangladesh


কোথায় যাবেন...


কিভাবে যাবেন...


ভাড়া কত...


কি কি পরিবহন আছে...


এক নজরে সবকিছু জানতে...

চলে গেলেন সুরঞ্জিত সেনগুপ্ত

চলে গেলেন সুরঞ্জিত সেনগুপ্ত

নিজস্ব প্রতিবেদক | আপডেট:
 
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। আজ রোববার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।

সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক জানান, আজ ভোররাত পৌনে চারটার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকেরা হাসপাতালে ছুটে আসেন। ভোররাত ৪টা ২৪ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।